নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেশজুড়ে। সূত্রের খবর, নির্যাতিতা দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
Sponsored

সোমবার রাতে দিল্লির রানিবাগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পীতমপুরার একটি বস্তির বাসিন্দা এক তরুণী মঙ্গলপুরীর এক কারখানায় কাজ করতেন। এদিন রাত ১১টা নাগাদ কারখানা থেকে ছুটি পান। সেখান থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সরস্বতী বিহার বাস স্টপের কাছে প্রথমে সময় জানতে চেয়ে তারপর হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্তরা। জোর করে টেনে একটি স্লিপার বাসে তোলা হয় তাঁকে। সেখানে দু’জনে মিলে তাঁকে গণধর্ষণ করেন। শুধু তাই নয়, বাসটি রানিবাগ এলাকায় ঘুরতে থাকে অনেকক্ষণ। বাসটিকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার
তরুণীর বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে থানায়। বাসটি Royal Travels & Cargo সংস্থার নামে নথিভুক্ত। ঠিকানা দেওয়া আছে ফরিদাবাদের শ্রী হরি প্লাজা, বেসমেন্ট, ১০ নম্বর দোকান। স্বাভাবিকভাবেই নির্ভয়া কাণ্ডের পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি সরকার। সামান্য সময় জানতে চাওয়ার বাহানায় ৩০ বছরের তরুণীকে বাসে টেনে তোলা হয়। এর পর দু’ঘণ্টা ধরে চলন্ত বাসে একাধিক জন মিলে তাঁকে ধর্ষণ করেন তবুও চারপাশে পুলিশ প্রশাসন কিছুই টের পেল না। আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজের দাবি, ''দিল্লি পুলিশের থেকে আর কী আশা করা যায়! এদের মাথায় রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর, যিনি নিজের ছোলে-বটুরে আর জিলিপি খাওয়ার রিলস নিয়ে ব্যস্ত। ৩ বছরের ধর্ষিতার সঙ্গেও দেখা করার সময় নেই ওঁর কাছে’'।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
