Tuesday, June 16, 2026

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

Date:

Share post:

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা চার ম্যাচ জেতার পর নাইটদের এই পরাজয় কেবল তাদের জয়রথ থামিয়ে দেয়নি, বরং প্লে-অফের সমীকরণ অত্যন্ত কঠিন করে তুলেছে। বর্তমানে নাইটদের পয়েন্টের যা অবস্থা তাতে জটিল অঙ্কের সমাধান করেই প্লে অফে যেতে হবে নাইটদের(KKR)।

বর্তমানে ১১টি ম্যাচ খেলে কেকেআরের(KKR) পয়েন্ট ৯, যার মধ্যে রয়েছে ৪টি জয় ও ৬টি হার, বাকি ১ পয়েন্ট এসেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে। তিনটে ম্যাচ এখনও বাকি কেকেআরের। আর প্রতিটাই খেলবে ঘরের মাঠ ইডেনে। ১৬ মে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স, ২০ মে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং ২৪ মে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। রাহানের দল যদি এই তিনটে ম্যাচ জিততে পারে তা হলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে হবে। নক-আউটের টিকিট পেতে গেলে ১৫ পয়েন্টের এই লক্ষ্য ছোঁয়া ছাড়া রাহানেদের সামনে আর কোনো বিকল্প পথ নেই।

তিনটে ম্যাচ জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে তাদের পয়েন্ট তালিকায় ১৪-র বেশি পৌঁছাতে দেওয়া চলবে না। সবার শেষে নাইটদের সামনে অ্যাসিড টেস্ট। তবে রাহানেদের যা পারফরম্যান্স তাতে নাইট সমর্থকরা বেশি প্রত্যাশা না করতেই পারেন।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...