Monday, June 8, 2026

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

Date:

Share post:

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে মনোনীত করা হল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসকে (Rathindra Bose)। শুক্রবার স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বুধ ও বৃহস্পতিবার প্রোটেম স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছেন তাপস রায় (Tapas Roy)। তবে এবার বিধানসভার রীতি মেনে স্পিকার নির্বাচিত করতে হবে। এদিন সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) লেখেন, ‘কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।’ স্পিকার নির্বাচন পর্বে বিরোধী দলগুলি অংশ নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ভারতীয় জনতা পার্টির তাই রথীন্দ্র বোসের স্পিকার আসনে বসা কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সরকারের আমলে বিধানসভার স্পিকার ছিলেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার পরিবর্তনের পর এবার নতুন স্পিকারের দায়িত্ব নেওয়ার পালা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রথীন্দ্র বলেন, “দল যা দায়িত্ব দিয়েছে, তা পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব।” শুক্রবার দুপুরে শুভেন্দু অধিকারী এবং অন্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন রথীন্দ্র। পেশায় তিনি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘ দিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে আসেন। চলতি বছর নির্বাচনে প্রথমবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তিনি।

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...