Wednesday, June 3, 2026

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়াল করলেন। সুর চড়ালেন রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে এবং ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে।

এদিন সকাল ১১টার কিছু আগেই আইনজীবীর বেশে কলকাতা হাই কোর্ট চত্বরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল আজ প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সারথি সেনের এজলাসে। সেখানে সওয়াল করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথম বার কলকাতা হাই কোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, সংখ্যালঘু কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজ়ার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।”

তৃণমূল কংগ্রেসের তরফে এদিন বলা হয়েছে,”আবারও তিনি প্রমাণ করলেন, ঠিক কী কারণে তিনি সকলের থেকে আলাদা —

বাংলার মানুষ বিপদে পড়লে তিনি কখনও তাঁদের পাশে দাঁড়ানো ছাড়েন না। সত্য, ন্যায় এবং সাংবিধানিক মূল্যবোধের লড়াইয়ে তিনি কখনও থেমে যান না।”

অন্য দিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করে বলেন, “নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায়, কী ঘটেছে। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয় রয়েছে। বলা হচ্ছে, রাজ্য জুড়ে ২০০০ বেশি অভিযোগ এসেছে। কিন্তু এই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। কে, কখন অভিযোগ করেন বিস্তারিত কিছুই বলা হচ্ছে না।” রাজ্যের আইনজীবীর আরও সওয়াল, “২০২১ ভোট পরবর্তী অশান্তি খুঁজতে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ বসেছিল। এখানে আগে আদালত খুঁজে তো দেখুক, আদৌ ভোট-পরবর্তী অশান্তির ঘটনা কি না। এখনই অন্তর্বতী নির্দেশ কেন দেবে আদালত!”

এসআইআর নিয়ে ভোটের আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার ভোটের পর কলকাতা হাইকোর্টে। নির্বাচন-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলির প্রেক্ষিতে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়।

ভোটের ফলাফল বেরনোর পরদিন সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,”আমার কোনও চেয়ার নেই, আমি একজন সাধারণ মানুষ। আমার কোনও অসুবিধা হচ্ছে না তাতে। এবার আমি রাস্তায় নামব। আইনজীবী হিসাবে কাজ করব।” সেই মোতাবেক তাঁকে দেখা গেল কলকাতা হাই কোর্টে।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...