Saturday, June 27, 2026

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

Date:

Share post:

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে। এবারেও ব্যতিক্রম ঘটেনি। ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (non-bailable arrest warrant) জারি হয়েছে অনুরাগের বিরুদ্ধে। অভিযোগটি দায়ের করেছিলেন আইনজীবী এবং বিশ্ব হিন্দু পরিষদ নেতা কমলেশ রাভাল।

অনুরাগ বরাবরই নানা সামাজিক এমনকি রাজনৈতিক বিষয় নিয়েও সমাজবদ্ধমে পোস্ট করে থাকেন। এই বিতর্কের সূত্রপাত অবশ্য হয় ২০২৫ সালে জ্যোতিরাও ফুলের জীবনীচিত্র ‘ফুলে’র ঝলক প্রকাশের পর। ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ এই ছবির বিরোধিতা করলে বিতর্কিত বলিউড পরিচালক সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?” এরপরই ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান এবং বিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগে অনুরাগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সমাজমাধ্যমেও নিজের কাজের জন্য কটাক্ষের শিকার হন পরিচালক। অভিযোগকারী জানিয়েছেন বারবার আদালত থেকে একাধিক সমন পাঠানো হলেও পরিচালক হাজিরা দেননি। এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...