Saturday, June 27, 2026

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

Date:

Share post:

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। মেগা ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। সেই ম্যাচে ব্যাপক কালোবাজারি হয় টিকিটের। প্রতিটি টিকিটের দাম উঠেছিল ৮০ হাজার টাকারও বেশি। ম্যাচের গুরুত্ব এবং সময় অনুযায়ী টিকিটের দাম ৮ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে ওঠানামা করছিল। পুলিশ  সূত্রে জানা গিয়েছে, ওই ম্যাচের এক হাজারেরও বেশি কমপ্লিমেন্টরি টিকিটেরও কালোবাজারি হয়েছে।

সেই ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামের কাছ থেকে টিকিট কালোবাজারির অভিযোগে তিন জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের নাম মুকিম (৩৫), গুফরান (৩৬) এবং মহম্মদ ফয়জল (৩৮)। ধৃতেরা কমপ্লিমেন্টরি টিকিট মোটা অঙ্কের টাকায় বিক্রি করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পঙ্কজ যাদব নামে এক পেট্রল পাম্প কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে জানা যায় ডিডিসিএর(DDCA) এক কর্তার নাম। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

দিল্লি পুলিশের সূত্র জানায়, ‘খুব সন্তর্পণে একটা র‍্যাকেট চালানো হয়েছে। এই কমিটির মাথায় ছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার(DDCA) কর্তা। ম্যাচ, তারকাদের উপস্থিতি অনুযায়ী টিকিটের দাম নির্ধারিত করা হত। ম্যাচ এগিয়ে এলে, টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হত। আরসিবি ম্যাচের আগে একটা টিকিটের দাম বাড়িয়ে ৮০,০০০ করে দেওয়া হয়। টিকিটের চাহিদা অনুযায়ী দর কষা হত।’

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...