Saturday, June 27, 2026

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

Date:

Share post:

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন মহার্ঘ্য। পরিস্থিতি এমন যে দুদিনে ৩টাকা দাম বাড়ল সিএনজি-র দাম। একদিকে গোটা দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। গত এক মাস ধরে গোটা দেশে ব্যাপকভাবে বেড়েছে সিএনজি-র দাম। পেট্রোল-ডিজেলের দাম (petrol diesel price) বাড়ার সঙ্গে আবার পাল্লা দিয়ে সেই দাম বাড়া শুরু হল। দিল্লিতে সিএনজি-র দাম (CNG price) তাও কিছুটা আয়ত্তের মধ্যে থাকলেও তার পার্শ্ববর্তী এলাকায় সেই দাম আরও লাগামছাড়া।

দিল্লি (Delhi) ও সংলগ্ন এনসিআর এলাকায় রবিবার থেকে প্রতি কিলোগ্রাম সিএনজির দাম এক টাকা বেড়েছে। মাত্র দুদিনের ব্যবধানে সিএনজির (CNG) দাম মোট ৩ টাকা বেড়ে গেল। নতুন দামের পর দিল্লিতে (Delhi) প্রতি কিলোগ্রাম সিএনজি কিনতে খরচ হবে ৮০ টাকা ৯ পয়সা। অন্যদিকে নয়ডা (Noida) ও গাজিয়াবাদে (Ghaziabad) সেই দাম পোঁছেছে ৮৮ টাকা ৭০ পয়সা।

দিল্লি-এনসিআর (Delhi-NRC) অঞ্চলে অটো, ক্যাব এবং ছোট বাণিজ্যিক গাড়ির বেশিরভাগই সিএনজি নির্ভর। তাই জ্বালানির এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে যাতায়াতে। ফলে আগামী দিনে অটো ও ট্যাক্সির ভাড়া বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সাধারণ যাত্রীদের একাংশের মত, বারবার দাম বাড়ায় চাপটা এসে পড়ছে সাধারণ মানুষের পকেটেই। আবার যদি পরিবহন ভাড়া না বাড়ে তবে চাপ পড়ছে এই পরিবহনের উপর নির্ভরশীল গোটা সমাজের।

আরও পড়ুন : নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

দেশে সিএনজি বিক্রি করা অন্যতম সংস্থা আইজিএল-এর (IGL) দাবি তাঁরা খুব সামান্য হারে দাম বাড়িয়েছেন। ডলারের নিরিখে গোটা বিশ্বে প্রাকৃতিক গ্যাসের দাম যে হারে বেড়েছে তার তুলনায় এই বৃদ্ধি খুব নগন্য। এই বৃদ্ধির পরেও অন্যান্য জ্বালানিতে চলা গাড়ির থেকে সিএনজি-তে চলা গাড়ির ক্ষেত্রে ৪৫ শতাংশ সাশ্রয়ের পথ খোলা রয়েছে। তবে এদিন শুধুমাত্র দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা নয়, রাজস্থানের আজমের বা উত্তরপ্রদেশের কানপুরেও বেড়েছে সিএনজি-র দাম।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...