Sunday, June 28, 2026

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

Date:

Share post:

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan) । এখনও দু দলের একটি করে ম্যাচ বাকি আছে। ফলে বৃহস্পতিবার রাতেই আইএসএলের খেতাব নিষ্পত্তি হবে। দু দলের কাছে সমীকরণ কেমন?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু দলই ১২ ম্যাচে ২৩ পয়েন্টে আছে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় অনেকটাই সুবিধাজনক জায়গায় লাল হলুদ। শেষ ম্যাচে মোহনবাগানকে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলের দিকে। ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচ ইন্টার কাশির বিরুদ্ধে হারতে হবে। আর মোহনবাগানকে শেষ ম্যাচে দিল্লি এফসি-র বিরুদ্ধে জিততে হবে। তা হলে পয়েন্টের বিচারে চ্যাম্পিয়ন হবে সবুজ মেরুন।

শেষ ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করলেও সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। তবে তাদেরকে ম্যাচ জিততে হবে। তা হলেও পয়েন্টের বিচারেই চ্যাম্পিয়ন হবে লোবেরা ব্রিগেড।

ইস্টবেঙ্গলের জয়ের অঙ্ক খুব সোজা। দুই দলই যদি শেষ ম্যাচ জেতে, তা হলেও চ্যাম্পিয়ন হবে লাল-হলুদই। কারণ, সেক্ষেত্রেও পয়েন্ট একই থাকবে দুই দলের। আর ৫ গোলের ব্যবধানে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে। আর মোহনবাগান কোনওভাবে পয়েন্ট নষ্ট করলে তো কথাই নেই। শুধু হারা চলবে না।

ম্যাচ শেষ লোবেরা বলেছেন, ‘আমরা ওপেন ফুটবল খেলেছি। কারণ জিততে হতো। শেষ ম্যাচেও জিতব আমরা। তার পরে দেখা যাবে গোল পার্থক্য।’

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...