Monday, June 8, 2026

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

Date:

Share post:

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন, সেই মামলাই সোমবার গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অগাস্টের তৃতীয় সপ্তাহ নাগাদ হবে শুনানি। বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছেন, এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ তিনি দিচ্ছেন না। অর্থাৎ যে যেখানে যেমন চাকরি করছিলেন, তেমনই করবেন।

বিচারপতি দীপঙ্কর দত্তর পর্যবেক্ষণ এদিন লক্ষ্য করার মতো। তিনি পরবর্তী শুনানির কথা কোর্টকে জানানোর পর বলেন, যে শিক্ষকরা পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলবেন, তাঁরা শিক্ষা দানে কতখানি যোগ্য তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। আরও পড়ুন: অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিল করেন। হাই কোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ করা হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ও সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয় ও পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...