বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা গেছে তাঁর মুখে। বৃহস্পতিবার বেলুড় মঠে (Belur math) পৌঁছেও বিবেকানন্দ ভাব চেতনার প্রকাশ মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে। সকাল সাড়ে দশটা নাগাদ রামকৃষ্ণ মঠে (Ramakrishna Math) পৌঁছে প্রথমেই ঠাকুর মন্দিরে প্রণাম ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এরপর একে একে স্বামীজীর স্মৃতি বিজড়িত শয়ন কক্ষ, সারদা মায়ের মন্দির পরিদর্শন করার পাশাপাশি পুজো দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঠে প্রবেশ করেই সাষ্টাঙ্গে প্রণাম করেন মহারাজদের। এদিন প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে বেলুড় মঠ দর্শনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
শাশ্বত বৈদিক মন্ত্র ‘চরৈবেতি চরৈবেতি’কে পাথেয় করে বাংলার উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ঠিক যেভাবে বেলুড়মঠ দর্শন কিংবা আধ্যাত্মিক ভাব চেতনায় সম্পৃক্ত হতে দেখা যায়, তাঁর ‘শিষ্য ‘শুভেন্দুর মধ্যেও সেই একই প্রতিচ্ছবি। এদিন বেলুড় মঠে পৌঁছে মহারাজদের নতমস্তকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। তাঁকে বরণ করে নেন দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীরা। প্রেসিডেন্ট গৌতমানন্দ মহারাজের সঙ্গেও বেশ কিছুক্ষণ অধ্যাত্মবাদ চর্চা করতে দেখা যায় শুভেন্দুকে। বেলুড় মঠের তরফের তাঁর হাতে বেশ কয়েকটি বই তুলে দেওয়া হয়।

–

–

–

–

–

–
–
