Thursday, June 11, 2026

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

Date:

Share post:

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা বাধ্যতামূলক করল সরকার। অর্থ দফতরের তরফে চলতি সপ্তাহেই নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অর্থ দফতরের বিজ্ঞপ্তি (Notice) অনুযায়ী, এবার থেকে রাজ্য সরকারের (State Government) অধীনস্থ সমস্ত দফতর, সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য ক্রয়, পরিষেবা গ্রহণ ও বিভিন্ন কাজের বরাত দেওয়ার সময় CVC-এর নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। এত দিন এই সব ক্ষেত্রে মূলত রাজ্যের নিজস্ব ‘ফিনান্সিয়াল রুলস’ অনুসরণ করা হত। কিন্তু এক্ষেত্রে অতীতে একাধিক বার দুর্নীতির অভিযোগ ওঠে। নবান্ন সূত্রে খবর, আগের সরকারের আমলে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার কারণেই বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যের অর্থসচিব প্রভাত মিশ্রের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, চলতি আর্থিক বিধির পাশাপাশি সিভিসির সমস্ত নির্দেশিকাও বাধ্যতামূলক ভাবে অনুসরণ করতে হবে। সব দফতরকে নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করতে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি টেন্ডার ও কেনাকাটার ক্ষেত্রে আরও কড়া নজরদারি চালানো সম্ভব হবে মনে করছে সরকারি কর্মীদের একাংশ।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...