Wednesday, June 10, 2026

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

Date:

Share post:

 

আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল নাইট রাইডার্স।

টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায় রাহানে, মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ তারকা খচিত । কিন্তু কার্তিক ত্যাগী ক্যামেরন গ্রিনদের বোলিংয়ের দাপটে বেশি রান তুলতে পারল না মুম্বই।

ম্যাচের শুরু থেকেই কেকেআর বোলাররা আটোসাটো বোলিং করতে থাকেন। রিকেলটন(৬) রোহিত শর্মা(১৫) ভয়ংকর হয়ে ওঠার আগেই প্যাভিলিয়নের পথ ধরলেন। নমন(০), সূর্য্কুমার(১৫) বড় রান পেলেন না । তবে খেলা আট ওভারের মাথায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকলো। কিন্তু কোন ওভার কমেনি। বৃষ্টি বন্ধ হওয়ার পর কেকেআরের বোলিংয়ের কোন পরিবর্তন হয়নি। হার্দিক (২৬), বচ (৩২) কিছুটা মানরক্ষা করলেন। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে মুম্বই ।

ব্যাট করতে নেবে শুরুতে ২ উইকেট হারিয়ে চাপের পড়ে কেকেআর। বড় রাব পেলেন না রাহানে(২১), ফিল এলেন (৮) দলকে দিতে পারলেন না। তবে কঠিন ম্যাচে জ্বলে উঠলেন অভিজ্ঞ মনীশ পান্ডে(৪৫) এবং পাওয়েল(৪০) এই দুজনের ব্যাটে ভর করেই জয় তুলে নিল কেকেআর। ১৮.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর।

এই জয়ের ফলে প্লে অফের আশা টিকে থাকলো নাইটদের। ১৩ ম্যাচে কেকেআরের পয়েন্ট ১৩, লিগে স্থান ৬ নম্বরে। শেষ ম্যাচে জিতলে সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।।

_

_

_

_

_

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...