Friday, May 22, 2026

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

Date:

Share post:

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার। তার আগে বৃহস্পতিবার রাজধানীতে হাইপ্রোফাইল বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিদেশ সফর সেরে দেশে ফিরেই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ‘বিকশিত ভারত ২০৪৭’ শুধু কোনও স্লোগান নয়। এটা একটা স্বপ্ন, যার মধ্যে লুকিয়ে রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর আশা -ভরসা। তাই এবার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে সকলকে ফোকাস করতে হবে।

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে এদেশেও। জ্বালানির মূল্যবৃদ্ধিতে জেরবার আমজনতা, এই পরিস্থিতিতে পেট্রোপণ্যের পাশাপাশি কৃষি, সার, বিমান চলাচল, নৌপরিবহন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রগুলি নিয়েও মন্ত্রীদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন নরেন্দ্র মোদি। রুদ্ধদ্বার বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য হতে হবে সংস্কারের গতি বাড়ানো, জনকল্যাণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও সরল করে তোলা। তাই কোনও সরকারি প্রকল্পের কাজ যেন ফাইল বন্দি হয়ে না থাকে সেদিকে নজর দিতে হবে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি বারবার বিকশিত ভারতের কথা বলেছেন। বৃহস্পতিবারের বৈঠকে তিনি মন্ত্রীদেরও সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন যেন সকলের অঙ্গীকার হয়ে ওঠে এমনটাই আশা প্রধানমন্ত্রীর।

সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে মোট ৯টি গুরুত্বপূর্ণ মন্ত্রক (কৃষি, বন ও পরিবেশ, শ্রম, সড়ক পরিবহণ, কর্পোরেট বিষয়ক মন্ত্রক, বিদেশ, বাণিজ্য এবং বিদ্যুৎ) প্রধানমন্ত্রীর সামনে নিজেদের কাজের খতিয়ান ও ভবিষ্যৎ পরিকল্পনার ব্লু-প্রিন্ট তুলে ধরে। মোদি সরকারের আমলে গত ১২ বছরের সাফল্য, কল্যাণমূলক নানা প্রকল্প এবং বিভিন্ন সংস্কারের খতিয়ান নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। পাশাপাশি ভারতের পররাষ্ট্রনীতিকে বিশ্বমঞ্চে আরও মজবুত করতে পাঁচ দেশের অত্যন্ত সফল এবং তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সফরের সফলতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। পরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বৈঠক ফলপ্রসু হয়েছে বলে একটি পোস্ট করেন মোদি। তিনি লেখেন, উন্নত ভারত গড়ার লক্ষ্যে, বিভিন্ন ধরণের সংকল্প ও সংস্কারের কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে কী কী পদক্ষেপ করা যায় তা নিয়েই মন্ত্রীদের সঙ্গে সদর্থক মতবিনিময় হয়েছে।

 

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...