বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ তাঁর সাক্ষাৎ হতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে। পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। বাংলার জন্য বিশেষ প্যাকেজ থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন এই সংক্রান্ত আলোচনার পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে কীভাবে সরকার চলবে তা নিয়েও রূপরেখা তৈরি করে দিতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক সেরে দিল্লির উদ্দেশে রওনা দেন শুভেন্দু। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে বৈঠক করেন। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এরপর আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে যান বাংলার মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সকাল ১১ টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক মহল মনে করছে বাংলার আর্থিক হাল ফেরাতে এই মুহূর্তে কেন্দ্রের প্যাকেজেই আস্থা রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। ডবল ইঞ্জিন তত্ত্বের সুফল বাংলার মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যাবে তা নিয়েই নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে পারেন শুভেন্দু অধিকারী।

–

–

–

–

–

–
–
