Saturday, May 23, 2026

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। শনিবার শিয়ালদহে ‘রোজগার মেলা’ থেকে তিনি জানান, দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষাকে (Recruitment Exam) ঘিরে নানা অভিযোগ এবং বিতর্ক তৈরি হয়েছে। এবার পরীক্ষার্থীদের আস্থা ফেরানোর লক্ষ্যে কাজ করা হবে। ভবিষ্যতে সরকারি চাকরির নিয়োগে প্রত্যেক পরীক্ষার্থীকে OMR শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে বলেও এদিন ঘোষণা করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

‘রোজগার মেলা’র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরির পরীক্ষায় যেভাবে মৌখিক নম্বরে বেশি জোর দেওয়া হয় সেই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। লিখিত পরীক্ষা ও মূল্যায়নের উপর জোর দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। অর্থাৎ আগামী বিধানসভা অধিবেশনে যখন নতুন নিয়োগ নীতি নিয়ে আইন পাশ করাবে রাজ্য সরকার তখন যে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হবে তা একপ্রকার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন প্রশাসনিক দায়িত্বভার গ্রহণের পর তিনি যখন সরকারি চাকরির পরীক্ষা কীভাবে নেওয়া হয় সেই প্রসঙ্গে আধিকারিকদের প্রশ্ন করেছিলেন, তখন জানতে পারেন OMR পদ্ধতি হলেও পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়া হয় না। “এটা খুব খারাপ প্র্যাকটিস” বলে পূর্ববর্তী সরকারকে আক্রমণও করেন নতুন মুখ্যমন্ত্রী। স্পষ্টভাবে জানিয়ে দেন এবার থেকে শিক্ষাগত যোগ্যতার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টন নিয়ে নতুন চিন্তাভাবনা করা হবে। Whatsapp মেসেজের মাধ্যমে কাউকে নিয়োগের খবর দেওয়া যাবে না। সব তথ্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার কেন্দ্রীয় নীতিকে অগ্রাহ্য করার পাশাপাশি সংবিধানের মূল ভাবনাকেও উপেক্ষা করেছে। যার ফলে হাজার হাজার চাকরি প্রার্থীর সমস্যার মুখে পড়েছেন। কিন্তু এই সরকার আগামী দিনে পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় এবং স্বচ্ছ ভাবে নিয়োগ হয় সেদিকে নজর রাখবে।

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...