Friday, June 12, 2026

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে রাজ্য সরকার, শিয়ালদহ DRM অফিসে আয়োজিত ‘রোজগার মেলা’ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবার দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১৯তম রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা করেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের নিয়োগ নীতিতে বদল আনার ইঙ্গিতও দেন শুভেন্দু।

‘রোজগার মেলা’র মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিন সরকারের সব সুবিধা পাবে। বিকশিত ভারতের লক্ষ্যে হাই স্পিডে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে ছুটবে বাংলা। এদিন পূর্ববর্তী তৃণমূল সরকারকে আক্রমণ করে বাংলার বিভিন্ন নিয়োগ পরীক্ষার দুর্নীতির কথা উঠে আসে মুখ্যমন্ত্রী বক্তব্যে। তিনি বলেন, নিয়ম মেনে রাজ্যে পরীক্ষা নেওয়া হচ্ছিল না। রাজ্যের পরীক্ষা কেন্দ্র গুলি এমনভাবে কলুষিত করা হয়েছে যে কেন্দ্রের বিশেষ করে রেলের পরীক্ষা অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবার আর তা হবে না। পাশাপাশি তিনি বলেন আগামী বিধানসভা অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন আনবে রাজ্য সরকার।সরকারি স্তরে এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন টেনে আনেন, OMR প্রসঙ্গও।বলেন, স্বচ্ছতা বজায় রাখতে প্রত্যেক পরীক্ষার্থীকে OMR কার্বন কপি দিয়ে দেওয়া হবে। এমনকি মৌখিক পরীক্ষার থেকে লিখিত পরীক্ষায় জোর দেওয়ার কথাও শোনা যায় তাঁর মুখে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বহু প্রকল্প জমির জন্য আটকেছিল কিন্তু আমরা রেলকে সেটা দিয়ে দেওয়ায় এবার দ্রুতগতিতে কাজে এগোবে । রেলমন্ত্রী ইতিমধ্যেই ৬১টি রেল প্রজেক্টে সম্মতি দিয়েছেন। এবার থেকে রেল, আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগী হয়েছে, কেন্দ্রের দেখানো সেই পথেই পশ্চিমবঙ্গে হাঁটবে ডবল ইঞ্জিন সরকার।’ কেন্দ্রের উদ্যোগে ১০ লক্ষ চাকরি প্রদানের অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও দেশের মোট ৪৭টি স্থানে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকেই শনিবার ৫১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...