গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও থাবা পুলিশের। শুক্রবার রাতে প্রাক্তন মন্ত্রীর অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টিঙ্কু বর্মাকে গ্রেফতার করল পুলিশ (South Dumdum tmc councillor Tinku Verma arrested)। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই একে একে ঘাস ফুলের নেতারা হয় গ্রেফতার হচ্ছেন তা না হলে রক্ষাকবচের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হতে দেখা যাচ্ছে। সুজিত প্রচুর ঘনিষ্ঠ বৃত্তে পুলিশের হানা নতুন নয়। প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই বিধাননগর লেকটাউন চত্বরে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সম্প্রতি তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকেও ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিন দুয়েক আগেই পুলিশি অভিযানে গ্রেফতার হন সুজিত-ঘনিষ্ঠ বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ৫ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জন পোদ্দার (Ranjan Poddar)। তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার গ্রেফতার টিঙ্কু।২০২১ সালের বিধানসভা নির্বাচন মেটার পর এলাকায় যে মারাত্মক ভোট-পরবর্তী হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, তার পেছনেও এই টিঙ্কু বর্মার সরাসরি হাত ছিল বলে মারাত্মক অভিযোগ উঠেছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগেই দক্ষিণ দমদমের এই দাপুটে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। শুক্রবার পর্যাপ্ত প্রমাণ হাতে আসতেই টিঙ্কুকে হেফাজতে নেওয়া হয়েছে।

 

 

spot_img

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...