Sunday, June 14, 2026

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

Date:

Share post:

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির ‘বেআইনি’ অংশ ভাঙা নিয়ে কলকাতা পুরসভার (KMC) নোটিশের প্রেক্ষিতে এবার দশ দিনের সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর অভিষেকের আইনজীবী পুরসভাকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক বেআইনি নির্মাণ ভাঙ্গার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার সকাল থেকেও দেখা গেছে কলকাতা শহরের তিন জায়গা কসবা, তিলজলা ও বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। গত সোমবার অভিষেকের দুটি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে নোটিশ পাঠায় কলকাতা পুরসভা। বাড়তি কোনও নির্মাণের অনুমতি নেওয়া হয়েছিল তাও জানতে চাওয়া হয়। নোটিশের সময়সীমা শেষ হচ্ছে সোমবার। তার আগে রবিবার সকালে জানা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবীর তরফে পুরসভায় চিঠি দিয়ে ১০ দিন সময় চাওয়া হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, নিয়ম মেনেই সম্ভবত অভিষেককে সময় দেওয়া হবে।

 

Related articles

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...