Sunday, June 14, 2026

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

Date:

Share post:

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore Weather Department)। আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি প্রায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়ার (South Bengal weather) পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

গত কয়েকদিন ধরে তীব্র রোদের দাপট থাকলেও রবিবার দুপুরের পর থেকে যেকোনও সময় দক্ষিণবঙ্গে ঝড়- বৃষ্টির দুর্যোগ শুরু হতে পারে।হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ও পশ্চিম বর্ধমানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। রবিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

 

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...