Tuesday, June 16, 2026

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করলেন। বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এটি এবারের সবচেয়ে বড় প্রাপ্তি সেই বিষয়ে সন্দেহ নেই।

বলা বাহুল্য, ছক ভেঙে বাণিজ্যিক ছবি থেকে বেরিয়ে ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘মনের মানুষ’ বা ‘গুমনামি’-র মতো ছবি ভারতীয় চলচ্চিত্রে অন্য মাত্রা এনে দিয়েছে। স্বাভাবিকভাবেই এদিনের তাঁর এই সম্মানকে একজন ব্যক্তির সাফল্যের থেকে বাংলা সিনেমার গৌরব হিসেবে দেখছে চলচ্চিত্র মহল। এই বছর মোট ১৩১টি পদ্ম সম্মানের ঘোষণা করা হয়েছে। বিনোদন জগতের বিশিষ্টদের মধ্যে মালয়ালম সুপারস্টার মামুট্টি ও সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক ‘পদ্মভূষণ’ পাচ্ছেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হচ্ছে। আর মাধবন ও অরবিন্দ বৈদ্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন এবং প্রয়াত অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এদিনের পুরস্কার তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৫ জন সমাজকর্মীর অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁরা স্বাস্থ্য, শিক্ষা ও নারীকল্যাণের মতো বিভিন্ন ক্ষেত্রে নিরন্তর কাজ করে চলেছেন। তবে সবকিছুর মাঝেই বাংলা বিনোদন দুনিয়ার নজর কিন্তু আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ অসামরিক সম্মানের দিকেই।

আরও পড়ুন – নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...