Tuesday, May 26, 2026

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

Date:

Share post:

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কল্যাণীতে তিন জেলা নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি নিয়ে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

গত ২৫ মে সোমবার নবান্নে (Nabanna) বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ নিয়ে পর্যালোচনা হয়। আজকের বৈঠকে নদিয়া (Nadia), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) এবং হুগলিতে (Hooghly) সরকারি প্রকল্পগুলোর কাজ কতটা এগিয়েছে তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শহর ও গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের পর্যাপ্ত জোগান ও নিকাশি ব্যবস্থার উপর বিশেষ জোর, প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত কাজ করার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কল্যাণীর বৈঠক থেকে বড় কোনও ঘোষণা হয় কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের।

Related articles

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...