Tuesday, June 16, 2026

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34) রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় আচমকাই লিফটি ছিঁড়ে পড়ে যায়। ফলে এই ঘটনায় তিনজন কর্মী গুরুতর ভাবে আহত হন। তাঁদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠান বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority)। জানা গিয়েছে, তাঁদের অবস্থা উদ্বেগজনক। ঘটনার পর বিমানবন্দর চত্বরে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন কোনও যান্ত্রিক ত্রুটি (Mechanical error) বা নিরাপত্তাজনিত সমস্যার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে কীভাবে লিফটি ছিঁড়ল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি পুরো সিস্টেমের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর বিমানবন্দরের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের ব্যস্ত এই বিমানবন্দরে এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে বিভিন্ন মহলে  উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত রিপোর্টের (Investigation Report) উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related articles

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...