Thursday, June 18, 2026

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

Date:

Share post:

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু হয়। মঙ্গলবার রাতে মূর্তি সরানোর প্রস্তুতি শুরু হতে দেখা যায়। এরপরই জোর জল্পনা ছড়ায় – যুবভারতীর মূর্তির মতো এটিকেও কি পরে ভেঙে ফেলা হবে? কিন্ত মেসির মতো আইকনের মূর্তি ভাঙলে ভুল বার্তা যাবে। তাই যুবভারতীর মূর্তির মতো মেসির মূর্তি পুরোপুরি ভ্যানিশ করা হবে না। অন্যত্র সরানো হবে।

রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) বলেছেন, “মেসির মূর্তিটি(Messi Statue) হাওয়ায় দুলছে, ফলে আমরা সরাব। ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।যে বিরাট একটা পেডেস্টাল বানানো হয়েছে, সেই পেডেস্টালটা ভাঙা হবে। সেটা পুরোপুরি বেআইনি পূর্ত দফতরের জায়গা নুমতি ছাড়া ওটা বানানো হয়েছে। মেসির মূর্তিটি সরিয়ে অন্য কোনও পার্কে রাখার আমি পরামর্শ দিয়েছি। কিন্তু মূর্তিটা যাতে কোনওভাবে নষ্ট না হয়, আমরা কোনও পার্ক বা কোনও যথোপযুক্ত জায়গাতে সেটাকে রাখার ব্যবস্থা করব।”

প্রথমে ঠিক হয়েছিল, একটি বড় ক্রেন এনে ওই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো হবে। তবে পরে নানা পরীক্ষা করে জানান মেসির বিরাট মূর্তি অক্ষত অবস্থায় নামানো সম্ভব নয়। সেটা করতে গেলে হিতে বিপরীত হিতে পারে।শিল্পী মন্টি পালকে ডেকে আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উপরের মূর্তিটিকে অক্ষত রেখে সরানো হবে। নিচের বেসমেন্টটি আর সরানো হবে না। যাতে বড়সড় কোনও বিপদ না হয়,তাই জন্য সতর্ক পূর্ত দফতর। মঙ্গলবার রাতেই মূর্তিটির চারদিকে দড়ি বেঁধে রাখা হয়েছে।

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...