Friday, June 19, 2026

পরমব্রতর আবেদনে মান্যতা নয়, তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ আদালতের 

Date:

Share post:

এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), কিন্তু শুক্রবার প্রাথমিক শুনানিতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট করে জানিয়ে দিল তদন্ত থামবে না। পুলিশকে সব রকমের সহায়তা করতে হবে অভিনেতা-পরিচালককে। তবে একই সঙ্গে অভিনেতাকে খানিকটা স্বস্তি দিয়ে জানানো হয়েছে আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

২০২১ সালে ভোট পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পাঁচ বছর পর বড় সমস্যায় পড়েছেন পরমব্রত। নির্বাচন পরবর্তী রাজ্যে হিংসায় (Post Poll Violence) উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। অভিনেতা এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তিনি লিখেছিলেন, “হাহাহা হোক হোক!” ওই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের খুন, শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ করে এই পোস্টকেই রাজনৈতিক হিংসায় উসকানিমূলক বলে দাবি করেন আইনজীবী জয়দীপ সেন। গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রতর পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। সেই মামলা খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালকও অভিনেতা পরমব্রত। আদালত এদিন জানিয়েছে, গড়িয়াহাট থানায় দায়ের হওয়া মামলা বন্ধ হবে না। সঠিক পদ্ধতিতে তদন্ত চলবে। তদন্তে সবরকম সহযোগিতাও করতে হবে অভিনেতাকে। পুলিশ যখন ডাকবে তখনই হাজিরা দিতে হবে থানায়। ‘হাওয়া বদল’ অভিনেতার তরফে অবশ্য আদালতে নির্দেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...