ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Date:

Share post:

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের (I.N.D.I.A meeting) পূর্ব নির্ধারিত মিটিংয়ে যোগ দিতে তাঁর এই সফর। এদিন দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকরা উপস্থিত থাকলেও দলনেত্রী কোন বক্তব্য রাখেননি। সোজা ভিতর চলে যান। রাজ্যসভার সংসদ দোলা সেনকেও তাঁর সঙ্গে যেতে দেখা গিয়েছে।

শনিবার জানা যায় কলকাতা পুরসভার মেয়র ঠিক করতে রবিবার সব কাউন্সিলরদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন মমতা। এদিন সকাল পর্যন্ত তেমন সূচি নির্ধারিত থাকলেও বেলার দিকে বৈঠক বাতিলের খবর আসে। তৃণমূল ভবনের বাইরে বিজেপি পরিকল্পিতভাবে বিক্ষোভ করতে পারে এই আশঙ্কা থেকেই আজকের মতো বৈঠক বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন মেয়র নির্বাচনের জন্য যে প্রক্রিয়া তা গোপনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নেবে দল এমনটাই খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাওয়ার একদিন আগেই দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তৃণমূলের ভোটে ভরাডুবির পর কেন্দ্রীয় স্তরে বিজেপি বিরোধী জোটে কী বার্তা দেন মমতা এবং সর্বসম্মতক্রমে কোন সিদ্ধান্ত হয় সেদিকে নজর সকলের।

spot_img

Related articles

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...