Thursday, June 11, 2026

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

Date:

Share post:

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য (Justice Hiranmoy Bhattacharya) স্পষ্ট জানিয়ে দেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না।

রাজ্যে বিজেপি সরকার (BJP Government in State) ক্ষমতায় আসার পর থেকেই হকারদের রুজিরুটি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, বলে অভিযোগ সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের একাংশের। রাজ্যের বিভিন্ন স্টেশন চত্বরে বাইরে হকারদের উচ্ছেদ অভিযানে চলছে বুলডোজার অ্যাকশন। বাধা দিতে গেলে আক্রান্ত হচ্ছেন প্রতিবাদীরা। রবিবার রাতে যাদবপুর স্টেশন চত্বরে উচ্ছেদের ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরাতে গিয়ে যেভাবে সংঘর্ষে পরিস্থিতি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবার মামলার শুনানি হয়।কলকাতা হাইকোর্ট ১৭ জুন পর্যন্ত উচ্ছেদের স্থগিতাদেশ দেওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্টেশন চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরবর্তী শুনানিতে বিচারপতি কী রায় দেন এখন সেটাই জানার অপেক্ষা।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...