Thursday, June 11, 2026

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

Date:

Share post:

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School) টাকার পাহাড়। ভল্ট থেকে মিলল প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা! ৫০০, ২০০, ১০০ টাকার প্যাকেট প্যাকেট নোট উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার অধ্যক্ষের সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে হিসেব রক্ষকের গন্ডগোল হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে স্কুলে যায় বীজপুর থানার পুলিশ (Bijpur Police Station)। তখনই উঠে আসে ভল্টের প্রসঙ্গ। এরপর গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। বেসরকারি স্কুলে এত পরিমাণ টাকা কোথা থেকে এল? ব্যাঙ্কে না রেখে বিপুল টাকা স্কুলের ভল্টে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই দুই হিসাবরক্ষককে আটক করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে স্কুলের ভিতরে দুষ্কৃতীরা অসামাজিক কাজ চালাতো। স্কুলের ভেতরে বিলাসবহুল ঘরের সন্ধানও পাওয়া গিয়েছে। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারীর (প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই) সঙ্গে কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। কে বা কারা এত পরিমাণ টাকা স্কুলে রাখল, তার তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...