Thursday, June 11, 2026

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik)। বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানকে পদত্যাগ পত্র দিয়েই বিজেপি নেতা নিশিকান্ত দুবের (Nishikant Dubey) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন তিনি। তাহলে কি বিজেপিতে যাচ্ছেন প্রকাশ, সরাসরি কিছু না বললেও তেমনই সম্ভাবনার রাস্তা খোলা রাখলেন তৃণমূল নেতা, মনে করছে রাজনৈতিক মহল। ১৩ জনের মধ্যে তিনজন ইস্তফা দেওয়ায় এই মুহূর্তে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো ১০।

ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিধানসভা, লোকসভার পর রাজ্যসভাতেও ঘাসফুল শিবিরের ভাঙ্গন অব্যাহত। প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়ের দেখানো পথেই ইস কথা দিয়েছিলেন সুস্মিতা দেব। এবার সেই পথ অনুসরণ করলেন প্রকাশ চিক বরাইক। ২০১৯ সাল পর্যন্ত রাজ্যসভায় তাঁর মেয়াদ ছিল। কিন্তু এদিন সকালে চেয়ারম্যানের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। শুধু সংসদে পদ নয় দলও ছাড়ছেন প্রকাশ। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে সরাসরি কিছু না বললেও, যেভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বিজেপি নেতার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন তাতে খুব স্বাভাবিকভাবেই পদ্মফুলে যোগদানের সম্ভাবনা জোরালো হচ্ছে। শুভেন্দু অধিকারীকে ‘দাদা’ সম্বোধন করে তাঁর নির্দেশ মতো আগামিতে কাজ করার কথা জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।

Related articles

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...