Sunday, June 14, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায় পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। জানা গিয়েছে সাংসদ-আইনজীবীর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটি পুরোনো ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে হয়েছে। পাশাপাশি বিজেপির অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে ‘অশালীন’ ও ‘কুরুচিকর’ মন্তব্য করেছেন কল্যাণ। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে।

রাজনৈতিক মহলে সাধারণত ঠোঁটকাটা বলেই পরিচিত কল্যাণ। শ্রীরামপুর পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল সাংসদের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন ও তার পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ছড়ানো এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, জনসমক্ষে কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করেছেন তৃণমূল সাংসদ। যদিও এই ঘটনা আজ থেকে পাঁচ বছর আগেকার। এখন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই পুরনো মামলা টেনে এনে ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে বলে ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয়েছে।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...