Tuesday, June 16, 2026

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

Date:

Share post:

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee), কুণাল ঘোষদের (Kunal Ghosh)। ‘প্রধান বিরোধী দল’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও তাঁর সহযোগীদের। দুপুর দুটোয় বৈঠক শুরু হওয়ার কথা।

রাজ্যে নতুন সরকার গঠনের পর আগামী ১৮ জুন থেকে বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে প্রথা মেনে আজ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ডিএ কমিটির বৈঠকও রাখা হয়েছে এদিন। তাৎপর্যপূর্ণভাবে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের চিঠি পাঠানো হলেও বালিগঞ্জের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কোনও চিঠি পাঠানো হয়নি। এর আগে দেখা গেছে নিজেদের “আসল তৃণমূল” বলে দাবি করা ঋতব্রত-সন্দীপনদের বিরোধিতায় বার বার সরব কুণাল, মামলা করেছেন শোভন দেব। সেই কারণেই কি তাঁদের অন্যায় ভাবে ব্রাত্য রাখা হচ্ছে বিধানসভায়? স্পিকারের সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। দুপুরে বৈঠক শুরু হওয়ার কথা। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন হয় কিনা বা নতুন করে কাউকে চিঠি পাঠানো হচ্ছে কিনা সেই খবরে নজর থাকবে।

 

Related articles

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...