Tuesday, June 16, 2026

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

Date:

Share post:

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর ‘হুমকি’ দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা সিআইডি। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার বেলা বারোটার মধ্যে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো ১১টা বেজে ৫৭ মিনিটেই পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ।

এই নিয়ে পরপর তিনদিন তদন্তকারী সংস্থার ডাকে হাজিরা দিলেন অভিষেক। রবিবার ভবানী ভবনে গেছিলেন বিধানসভার সই জাল কাণ্ডের জেরে, সোমবার প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। এবার মঙ্গলবার ফের সিআইডি দফতরে অভিষেক। ডিম কাণ্ডের পর কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবানী ভবনের বাইরে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। ভোটের প্রচারের সময় ‘৪ তারিখে ডিজে বাজানো’র কথা শোনা গেছিল অভিষেকের মুখে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন। এরপর তদন্তভার যায় সিআইডির হাতে।  BNS-র ১৯২, ১৯৬, ৩৫১(২), ৩৫৩ (১) ধারাতে দায়ের হওয়া মামলাতেই আজ হাজিরা দিতে ভবানী ভবনে উপস্থিত হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। নিয়ম মেনেই নিজের পরিচয় পত্র জমা দিয়ে ভেতরে ঢোকেন অভিষেক। ভিআইপি জোনের বাইরে বেরিয়ে যায় তাঁর গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হবে।

 

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...