Wednesday, June 17, 2026

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

Date:

Share post:

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ ‘মার্লিন আই অ্যাম কলকাতা’ (Merlin I Am Kolkata) একটি পাটশিল্প হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার (Jute and handicraft training workshop) আয়োজন করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সহকারী পরিচালক একতা বেপারি। প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলাদের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা, আর্টিজান আইডেন্টিটি কার্ড, প্রদর্শনীতে অংশগ্রহণ এবং পুরস্কার সংক্রান্ত তথ্য তুলে ধরেন।এই কর্মশালায় ২৫ জন মহিলাকে পাটের হস্তশিল্প, ব্লক প্রিন্টিং, কাপড়ের ব্যাগ ও পোশাক তৈরির প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা (Saket Mohta, MD Merlin Group) এই প্রসঙ্গে বলেন, “ধাপার শিশুদের শিক্ষা ও মহিলাদের দক্ষতা উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এই পাটশিল্প প্রশিক্ষণ মহিলাদের আয়বৃদ্ধি ও অর্থনৈতিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে ‘মা উন্নয়ন সমিতি’ গঠন করা হয়েছে, যাতে তাঁরা স্বনির্ভর উদ্যোগ গড়ে তুলতে পারেন। এই প্রচেষ্টাকে উৎসাহিত করতে মার্লিন গ্রুপের তরফ থেকে মহিলা সমিতিকে ১৫ হাজার টাকা ডোনেশন দেওয়া হয়।প্রশিক্ষণটি পরিচালনা করছে কদম্বগাছি বাংলার কারুশিল্প উন্নয়ন সংস্থা (KBKUS), যারা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের তৈরি পণ্য বিপণন ও বিভিন্ন সরকারি মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেবে।

 

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...