Wednesday, June 17, 2026

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

Date:

Share post:

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany’) দলের অনুশীলনে সাপের হানা। যা নিয়ে বিতর্ক চরমে।

নর্থ ক্যারোলিনার উইনস্টন-সালেমে জার্মান দলের শিবিরে ঘাসের আড়ালে দেখা যায় একটি কপারহেড সাপ। এই প্রজাতির সাপ নর্থ ক্যারোলিনায় সাধারণ হলেও তা বিষধর। ফলে  আতঙ্ক ছড়িয়ে পড়ে জার্মান(German’) ফুটবলারদের মধ্যে।

জার্মান অধিনায়ক জোশুয়া কিমিচ(Joshua Kimmich)  এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, ‘আমাদের দলের অনুশীলনের সময় সাধারণত প্রতিপক্ষকে কী ভাবে হারানো যায়, দল কোথায় শক্তিশালী বা দুর্বল— এসব নিয়েই আলোচনা হয়। এখানে এসে আমাদের আসে পাশে থাকা বিপদের থেকেও সতর্ক থাকতে হচ্ছে।।’

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুধু জার্মানিই নয়, সুইজারল্যান্ড এবং নরওয়ে দলও একই  সমস্যার সম্মুখীন হয়েছে।এর আগে সুইৎজারল্যান্ড, নরওয়ের শিবিরেও সাপ দেখা গিয়েছে।

আমেরিকার যে সব জায়গায় এই দলগুলি রয়েছে সেখানে বিভিন্ন রকম সাপ রয়েছে। কয়েকটি বিষধর প্রজাতির সাপও রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার গ্রিনসবরো এলাকায় সাপের দেখা হামেশাই পাওয়া যায়।

এই ঘটনায় বিরক্ত নরওয়ের অধিনায়ক ক্রিশ্চিয়ান থোরস্টভেডও। তাঁর কথায়, “আমরা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রস্তুতি নিতে এসেছি। কিন্তু এখন পা ফেলার আগেও ফুটবলারদের অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে।”

 

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...