আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের সামনে তুলে ধরতে শনিবার রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সকাল থেকে সাজো সাজো রব। তারকেশ্বর বৈদ্যবাটী ১২ নম্বর রোডের পাশে বালিগড়ি মাঠে মঞ্চ সজ্জার জন্য তামিলনাড়ুর উটি থেকে নিয়ে আসা হয়েছে জারবেরা ও লিলি। সুদূর থাইল্যান্ড থেকে এসেছে বিশেষ ধরনের ফুল। মঞ্চের দায়িত্বে তমলুকের কারিগররা। নিরাপত্তার কড়াকড়ি জেলা জুড়ে।


বালিগড়ি মাঠের পাশেই রয়েছে হেলিপ্যাড।সেখানে নামবে প্রধানমন্ত্রীর চপার। মোদির সভাস্থল জুড়ে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া। রাখা হয়েছে হাতে টানা রিকশা থেকে কলকাতার হলুদ ট্যাক্সির ছবি। গোটা চত্বর জুড়ে দক্ষিণেশ্বর মন্দির বেলুড় মঠের আদলে বিশেষ চিত্র তৈরি করা হয়েছে। থাইল্যান্ড থেকে আনা অ্যান্থোরিয়াম দিয়ে সাজানো হয়েছে মূল মঞ্চ। ব্যবহার করা হয়েছে পাঁচ রকমের গোলাপ, ব্লু ডেইজ়ি, রজনীগন্ধা, গাঁদাও। বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও সময়ের মধ্যে শেষ করা গেছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। সভাস্থলের আশপাশ থেকে জমা জল সরিয়ে ফেলা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ (CM Suvendu Adhikari) রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা থাকবেন। দেখা যাবে স্থানীয় বিধায়কদেরও।

–

–

–

–

–

–
