Saturday, June 20, 2026

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

Date:

Share post:

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজ ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। উত্তরে রয়েছে দুর্যোগের লাল সর্তকতা (Red Alert)। রবিবার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবসেও মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতায়(Rain forecast in Kolkata)!

বর্ষার বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবারের পর শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি না হলেও বিকেল থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জামাইষষ্ঠীতে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কলকাতা-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। রবিবার সকাল থেকে শহর কলকাতায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবাসরীয় সকাল থেকে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ,হাওড়া হুগলিতেও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। শনিবার বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা জুড়ে। আজ দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং কমলা সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...