Saturday, June 20, 2026

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

Date:

Share post:

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ চক্রবর্তীর (Actor Anirban Chakraborty) নাম। তাঁর অভিনীত বিখ্যাত চরিত্র ‘একেনবাবু’র ছবি ও নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাজনৈতিক পোস্ট শেয়ার হতেই অনুরাগীদের সতর্ক করলেন অভিনেতা।

বাঙালি দর্শকের অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র হলেন ‘একেনবাবু’ (Eken Babu)। নিজের অভিনয় দক্ষতার গুণে খুব কম সময়ের মধ্যেই অনির্বাণ এই চরিত্রে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি ‘একেনবাবু’র ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় সেখান থেকে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক মিম এবং পোস্ট শেয়ার করা হচ্ছিল। বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি সম্পর্কে অবগত হওয়া মাত্রই নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সকলকে সতর্ক করে অনির্বাণ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর একটিমাত্র সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে। তাঁর নাম বা তাঁর অভিনীত কোনও চরিত্রের নাম ব্যবহার করে তৈরি অন্য কোনও প্রোফাইল বা পেজের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ভুয়ো অ্যাকাউন্ট থেকে কোনও উস্কানি বা বিদ্বেষমূলক পোস্ট করা না হলেও জানা গিয়েছে সংশ্লিষ্ট প্রোফাইলটির বিরুদ্ধে ইতিমধ্যে রিপোর্টও করেছেন অনির্বাণ।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...