ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi)? চলতি সপ্তাহে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে অভিষেক হতে পারে বৈভবের(Vaibhav Suryavanshi)।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগামী শুক্রবার এবং রবিবার দুটি টি২০ ম্যাচ রয়েছে। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সংশয় তৈরি হয়েছিল সেখানে আইন শৃঙ্খলা জনিত সমস্যার জন্য। কিন্তু আয়ারল্যান্ড প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “সিরিজের মধ্যে প্রত্যেক ক্রিকেটারের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখে পুলিশ সবুজ সঙ্কেত দিয়েছে। সব ব্যবস্থা করা হয়েছে। তাই নির্ধারিত দিনেই ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচ হবে।”
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অভিষেকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বৈভব। এই দুটি ম্যাচের একটিতে সুযোগ পেলেই সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন বৈভব।

সদ্য সমাপ্তভারতীয় এ দলের হয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাঁকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু প্রথম চার ইনিংসে মাত্র ১১৭ রান করেন বৈভব সূর্যবংশী। শেষ ম্যাচে ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১১ বলে ৫০ রান পূর্ণ করেন বৈভব। এর মাধ্যমে তিনি ক্রিকেট ইতিহাসের দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েন। প্রথম ১১ বলের তাঁর স্কোর ছিল — ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬। শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে ১০টি চার এবং আটটি ছক্কা।

–

–

–

–
