চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। বারাণসীতে অক্ষিতা রাজের(Akshita Raj) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আকাশ দীপ (Akash Deep)।

কয়েকদিন আগে বিহারের ডিএসপি পদে চাকরি পেয়েছেন, এরইমধ্যে বিয়ে সারলেন আকাশ(Akash Deep)। পা্তরী অক্ষিতার বাড়ি দেহরির মানিকপুর এলাকায়। গ্রামে তাঁর বিয়ে উপলক্ষ্যে অনুষ্ঠান হয়েছিল, তবে মূল হলেও বিয়ের অনুষ্ঠান হল বারাণসীতে।

বিয়ের বেশ কিছু ভিডিয়ো ও ছবি সমাজমাধ্যমে দিয়েছেন বাংলা দলের ক্রিকেটার। সেই ভিডিওতে দেখা গিয়েছে ধুমধাম করে বিয়ে হচ্ছে। বিয়েতে উপস্থিত ছিলেন ভোজপুরী অভিনেতা পবন সিং। বিয়ের ছবি পোস্ট করে আকাশ লিখেছেন, “একসঙ্গে সবচেয়ে লম্বা ও সুন্দর ইনিংস খেলতে তৈরি। তোমাকে আমার সঙ্গী হিসাবে পেয়ে মনে হচ্ছে, প্রতিদিন আমি জিতব। এই জুটি আজীবনের।”


আকাশ ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার সময় তাঁরা জমিয়ে নাচেন এবং পুরো পরিবেশকে আনন্দে ভরিয়ে তোলেনসতীর্থের বিয়ের অনুষ্ঠানে তাঁর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন মুকেশ কুমার এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। সতীর্থের বিয়েকে স্মরণীয় করে তুলতে দু’জনকেই বেশ উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

বিয়ের মধ্য়ে এক অতিথি আাকাশকে জিজ্ঞাসা করেন, “তুমি তোমার বিয়েতে ধোনি, কোহলি ও রোহিতকে কেন আমন্ত্রণ করনি?” জবাবে আকাশদীপ হেসে বলেন, “তা হলে কি বারাণসীতে বিয়েটা সম্পূর্ণ হত?”

–

–

–
–
