Saturday, June 27, 2026

পাহাড়ে ৪টি স্কিল সেন্টার, শিলিগুড়িতে সত্যমদের ফ্যাশন ইনস্টিটিউট: ট্রেনিং-কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পাহাড় সফরে গিয়ে আগেই সেখানকার তরুণ-তরুণীদের প্রতিভার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, দার্জিলিং সফর সেরে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পাহাড়ে চারটি স্কিল ট্রেনিং সেন্টার হবে। শিলিগুড়িতে একটি ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট সত্যমরা করছে।

এদিন গুরুপূর্ণিমা উপলক্ষ্যে সব গুরুদের প্রণাম-শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”আমার গুরু মা-মাটি-মানুষ। তাঁদের প্রণাম-শ্রদ্ধা জানাই। এদিন বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। গুরু নানকের জন্মতিথি। তাঁকেও শ্রদ্ধা জানাই।” রাসপূর্ণিমা উপলক্ষ্যেও রাজ্যবাসীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

তাঁর পাহাড় সফর কেমন হল?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা (Mamata Banerjee) জানান, ”আমার পাহাড় সফর খুব ভাল হয়েছে।” এর পরে পাহাড়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, চারটি স্কিল ট্রেনিং সেন্টার পাহাড়ে হবে। সত্যমরা শিলিগুড়িতে একটি ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট করছে। পরের বার এসে দেখে নেব। মমতার কথায়, ”এতে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং চাকরির সুযোগ পাবে।” সত্যম রায়চৌধুরীর (Satyam Raychowdhuty) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত হন প্রচুর ছেলেমেয়েরা। ভবিষ্যত গঠন হয় তাঁদের। এবার শিলিগুড়িতে ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট করতে চলেছেন তাঁরা। সেখানে প্রশিক্ষণ পেয়ে অনেকের রোজগারের পথ সুগম হবে বলে আশা।







Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...