Tuesday, June 23, 2026

হুগলিতে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র দেখে পুলিশের চক্ষু চড়কগাছ!

Date:

Share post:

হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা ওই দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে সম্প্রতি হামলার মুখে পড়তে হয়েছিল পুলিশ কর্তাদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চুঁচুড়া।

ধৃত দুষ্কৃতীর কাছ থেকে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাতে উদ্বিগ্ন পুলিশ মহল। বিশেষ করে একজন দুষ্কৃতীর কাছ থেকে ইম্প্রভাইজড লাইট মেশিনগানের মত আগ্নেয়াস্ত্র পাওয়ায় চোখ কপালে উঠেছে কমিশনার কর্তাদের। রবিবার পুলিশ কর্তারা জানিয়েছেন ধৃতের বিরুদ্ধে বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন – পুরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় 2 জনের মৃত্যু, গাড়িতে আগুন

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...