Sunday, May 31, 2026

স্টোকসের অপরাজিত শতরানে অ্যাশেজে সমতায় ফিরল ইংল্যান্ড

Date:

Share post:

বিশ্বকাপের নায়ক হয়ে উঠলেন অ্যাশেজেরও নায়ক। কথা হচ্ছে বেন স্টোকসকে নিয়ে। কার্যত তাঁর অপরাজিত শতরান লিডসে অ্যাশেজ টেস্ট জয় এনে দিল ইংল্যান্ডকে। এক উইকেটে 76 রানের পার্টনারশিপই ব্রিটিশদের এই জয় এনে দেয়। এর ফলে অ্যাশেজে সমতা ফেরাল ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে টার্গেট ছিল 359 রান। তৃতীয় দিনের শেষে 3 উইকেট হারিয়ে 156 রান তোলে ব্রিটিশ বাহিনী। তখন অপরাজিত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তখন তাঁকে সঙ্গ দিচ্ছিলেন ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বেন স্টোকস। কিন্তু তৃতীয় দিনের শেষে তাঁর সংগ্রহ ছিল মাত্র 2। চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 203 রান। আর উল্টোদিকে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল 7 উইকেটের।

তবে এ দিনের শুরুতেই নাথান লিঁয়র বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ক্রিজে টিকে থাকা জো রুট সাজঘরে ফিরে যান। তারপর ফিরে যান জনি বেয়ারস্টোও। তাঁর সংগ্রহ 36। এরপর ব্রিটিশ ব্যাটেলিয়ানে ধস নামতে শুরু করে। একে একে ফিরে যান জস বাটলার, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রডরা।

যখন ইংল্যান্ডের স্কোর 286, তখন নয় উইকেট হারিয়ে ধুকছিল ব্রিটিশ দল। কার্যত ভেন্টিলেশনে থাকা ইংল্যান্ডকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তোলেন বেন স্টোকস। তাঁর 135 রানে অপরাজিত থাকা মূলত জয়ের মুখ দেখায় ইংল্যান্ডকে। অবশেষে এই জয় সমতায় ফেরল ইংল্যান্ডকে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...