বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের এই পাখি উৎসবে অংশ নেওয়া পাখিপ্রেমী ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এ বছর মোট ২৫১ প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। গত বছর সপ্তম বর্ষে এই সংখ্যা ছিল ২২৬। এ বছরের উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে ৭টি নতুন প্রজাতির পাখি প্রথম নথিভুক্ত হয়েছে, যেগুলি আগের কোনও বক্সা বার্ড ফেস্টিভ্যালে ধরা পড়েনি। এর মধ্যে লং বিল্ড প্লভার, ফেরুজিনাস ও ফ্লাইক্যাচার–এর মতো অত্যন্ত বিরল পাখির উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা।
মঙ্গলবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্পে অষ্টম বার্ড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সন্দীপ সুন্দরিয়া। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সার বৈচিত্রময় জঙ্গলে পাঁচশোরও বেশি প্রজাতির পাখির বাস, যাদের মধ্যে বহু প্রজাতিই পরিযায়ী। আরও পড়ুন: বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের
পাখি পর্যবেক্ষণের পাশাপাশি আয়োজন করা হয় কর্মশালা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের। এতে অংশ নেন ৬০ জন স্কুল পড়ুয়া এবং ৬০ জন ইকো-ট্যুরিজম সাফারি গাইড। উল্লেখযোগ্যভাবে, এবছর অংশগ্রহণকারী পাখি পর্যবেক্ষকদের অধিকাংশই ছিলেন মহিলা। দেশের মূল ভূখণ্ডের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও তিনজন পক্ষীপ্রেমী এবছর এই উৎসবে যোগ দেন। ২০১৭ সালে শুরু হওয়া বক্সা বার্ড ফেস্টিভ্যাল বর্তমানে রাজ্যের অন্যতম প্রাচীন পক্ষী উৎসব হিসেবে পরিচিত। উৎসব সফলভাবে শেষ হওয়ায় বন দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
