Tuesday, May 19, 2026

প্রথমবার সফল হাঁটু প্রতিস্থাপন আসানসোল জেলা হাসপাতালে

Date:

Share post:

সফল হাঁটু প্রতিস্থাপন এবার জেলা হাসপাতালে। 65 বছরের প্রৌঢ়ার হাঁটু প্রতিস্থাপন করে নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল। লক্ষাধিক টাকার অস্ত্রোপচার হল বিনামূল্যে।

হাঁটুর ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁকুড়ার বড়জোড়া কেশবপুরের বাসিন্দা শিবানী আকুল। তাঁর স্বামী গোবর্ধনবাবু জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন শিবানী। বাঁকুড়ার নানা জায়গায় চিকিৎসা হয়েছে, তবে সেরে ওঠেননি। তারপরই আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে শিবানী দেবীকে ভর্তি করা হয়।

আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক নির্ঝর মাঝি জানান, দুই হাঁটুতেই ক্ষয় শুরু হয়েছিল শিবানী দেবীর। চিকিৎসা পরিভাষায় যার নাম অ্যাডভান্স অস্টিও আর্থ্রাইটিস। এই রোগে হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে যায় রোগীর। হাঁটুতে অসহ্য যন্ত্রণা হতে থাকে সর্বক্ষণ। এই রোগ নিরাময়ের একমাত্র উপায় হল হাঁটু প্রতিস্থাপন।

হাসপাতাল কর্তৃপক্ষের কথায়, শিবানী দেবীর স্বাস্থ্য সাথী কার্ড থাকায় লক্ষাধিক টাকার অস্ত্রোপচার বিনামূল্যে হয়েছে।

আরও পড়ুন-কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...