Sunday, March 15, 2026

স্ত্রীর পরকীয়ায় অভিমানী হয়ে আত্মহত্যা নামী মৃৎশিল্পীর

Date:

Share post:

আত্মহত্যা করলেন চন্দননগরের কুমোরপাড়া এলাকার এক নামী মৃৎশিল্পী। স্ত্রীর পরকীয়ার খবর জানতে পেরেই এই পথ বেছে নিয়েছেন বলেই দাবি পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। আজ, বুধবার সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শিল্পীর দেহ। বর্তমানে তাঁর মরদেহ চন্দননগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে।

এলাকায় বেশ সুনাম ছিল মৃত শিল্পী অমিত পালের (40)। এবছর বেশ কিছু পুজো কমিটির কাজের অর্ডারও পেয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই বিষয়েই বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। গতকাল, মঙ্গলবার রাতে অশান্তি চরমে পৌঁছায় বলে দাবি স্থানীয়দের। শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, স্ত্রীর পরকীয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন অমিত।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...