Thursday, June 11, 2026

ওই দেখুন রাজ্যপাল হাত ধরে আমার রাজ্যের

Date:

Share post:

ওই দেখুন রাজ্যপাল হাত ধরে আছে আমার রাজ্যটার। আমার ছেলেবেলার। ওই তো যাদবপুর, হুডখোলা জীপ থেকে সাদা চুলের হাত নাড়া, টাটা সেন্টার থেকে হাত উঁচু করে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ বলা। ওই তো নস্টালজিয়ার সেই ভদ্রলোক বাঙালিয়ানা, ওই তো আমার রাজ্যে থেকে যাওয়ার ইচ্ছে, ওই তো বাংলার আকাশ ছোঁয়ার স্পর্ধা। কারখানাগুলো খুলতে শুরু করছে, টাটা বিনিয়োগ করে ফেলেছে, এদিক ওদিক খবর চলে গেছে- বাংগাল মে ফির সে বড়া কুছ হোনে ওয়ালা হে।

এই দেখুন আমার রাজ্যের ছবি। জরাজীর্ণ, রোগাক্রান্ত, অন্ধত্ব বিস্তার করছে শিরা উপশিরায়। এখন আর শিল্প আসেনা। টাটা কারখানাতে ধান বোনা হয়নি আর, গোটা শহর রঙ করা হয়েছে, আলো লাগানো হয়েছে। আমরা যারা প্রবাসে থাকি তারা ফিরে ফিরে আসবো বলে কয়েকদিনের জন্য৷ বৃদ্ধাশ্রমে এসে হাত ধরবো আমার শহরের, আমার খয়েরি হতে থাকা মহানগরের।

লোকটাকে জেলে পাঠানোর কথা ছিল নাকি। আট বছর আগে সেই প্রতিশ্রুতিই তো দেওয়া হয়েছিল। বলা হয়েছিল হাজারে হাজারে লাশ নাকি হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল৷ সিবিআই, সিআইডি, মন্ত্রী, সন্ত্রী, দিদি, ভাইপো- সব্বাইকে ক্লিনচিট দিতে হয়েছিল৷ বুদ্ধবাবু ভুল ছিলেন না।

আজ যখন অনেক অনেক মাইল দূর থেকে এই ছবিটা দেখছি, ওটা একটুকরো ছবি আমার রাজ্যেরই মনে হচ্ছে যেন। কিংবা হয়তো এতোগুলো বেকার ছেলেমেয়ে, চাকরির জন্য বাইরে চলে যায় যে ছেলেমেয়ে, টাটাতে প্রশিক্ষণ নিয়ে ও বেকার হয়ে যাওয়া ছেলেমেয়ের গ্লানির রঙ ওটা?

সাদামাটা এই ঘর, ওই যে বই আর ছবিগুলো, মেঝের লাল আর রোগগ্রস্ত এই মানুষটা বারবার আমাদের অপরাধী করে দেয়।

প্লিজ ভালো হয়ে উঠুন বুদ্ধবাবু!

ফেসবুক থেকে সংগৃহীত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...