Friday, June 19, 2026

হিমেশের সুরে ‘আশিকি মে তেরি’ রিমেক গাইলেন রানু

Date:

Share post:

রানাঘাট স্টেশন থেকে উঠে আসা রানু মন্ডলের নাম এখন সকলের মুখে মুখে। সোশ্যাল মিডিয়া খুললেই রানুর গানের ভিডিও, নিউজ, বিভিন্ন রকম ট্রোলড সব কিছুই এখন হট টপিক। এককথায় রানু এখন হিট।

রানু মন্ডল ইতিমধ্যে মুম্বইয়ে গিয়ে হিমেশ রেশমিয়ার সুরে দুটি গান গেয়ে ফেলেছেন। এবার তিন নম্বর গানটিও গেয়ে ফেললেন। 2006 সালে শাহিদ কাপুর এবং করিনা কাপুর অভিনীত ’36 চায়না টাউন’ ছবির ‘টাইটেল সং’ ‘আশিকি মে তেরি’ – র রিমেক গানটি গেয়ে ফেললেন রানু।

কিন্তু যারাই রানুর এই তিনটি গান শুনেছেন সকলের একটাই আক্ষেপ এখন একটা গানও পুরো তারা শুনতে পারেননি, সবকটি গানেরই টিজার রিলিজ হয়েছে। হিমেশ রেশমিয়া গণেশ চতুর্থীর দিন সোশাল মিডিয়ায়
রানুর গাওয়া ‘আশিকি মে তেরি’ গানটির রেকর্ডিং – এর ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন-মহানায়ক আজও ‘এভারগ্রিন’

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...