Monday, May 18, 2026

পাকিস্তানের হেড কোচ মিসবা, বোলিং কোচ ওয়াকার ইউনিস

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ হলেন মিসবা উল হক। শুধু তাই নয় দলের প্রধান নির্বাচক হিসেবেও তাঁকে দেখা যাবে। বোলিং কোচ হিসেবে প্রাক্তন পাক তারকা পেসার ওয়াকার ইউনিসকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার এই কথা ঘোষণা করেছে পিসিবি। দু’জনের সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে।

ইন্তিখার আলম, বাজিদ খান, আসাদ আলি খান, ওয়াসিম খান ও জাকির খানের 5 সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব পেয়ে মিসবা বলেছেন, পাকিস্তান দলের কোচ হতে পেরে ভীষণ খুশি আমি। ভাল লাগছে। আমি সম্মানিত। শুধু তাই নয়, এটা একটা বড় দায়িত্ব। তাই ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে উচ্চতার শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জানি অনেক প্রত্যাশা রয়েছে। তবে কাজটার জন্য আমি তৈরি।’

2019 বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার শিকার হয়েছিল পাক দল। এখন নয়া কোচ আসায় চিত্রটা বদলায় কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন-120 পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মগডালে ভারত

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...