Tuesday, June 9, 2026

অফিস ঘর ভাড়া নিয়ে চলছে ভুয়ো ব্যাঙ্ক

Date:

Share post:

পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হয়েছে ঝাঁ-চকচকে ছ’তলা আইটি হাব। বিভিন্ন বেসরকারি সংস্থা অফিস ঘর ভাড়া নিয়ে কাজকর্ম চালাচ্ছে এখানে। এরই মধ্যে একটি বেসরকারি সংস্থা ওই আইটি হাবের তিনতলায় অফিস ঘর ভাড়া নিয়ে অর্থলগ্নি ব্যবসা ফেঁদে বসেছে বলে অভিযোগ উঠেছে। আর সেই  অফিস থেকেই নিয়মবহির্ভূতভাবে ব্যবসায়ীদের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমনকী মোট ঋণের উপর 21 শতাংশ এককালীন টাকাও কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সংস্থার পুরো নামের মধ্যে ‘ব্যাঙ্ক’ শব্দটি উল্লেখ থাকায় মানুষজনও প্রভাবিত হয়েই এই অফিসে আসছেন লোন পাওয়ার জন্য।

আরও পড়ুন-শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ সম্মান পেলেন ওমপ্রকাশ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে  ‘ব্যাঙ্ক’ লিখে একটি বেসরকারি সংস্থা নিয়মবহির্ভূতভাবে লক্ষ লক্ষ টাকা লেনদেনের কারবার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কালিয়াচক থানার মোজমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মামুদ সেখ এবং মহম্মদ মোজাফফর হক জানান, টেলিফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই সংস্থার প্রতিনিধিরা। ওই দুই প্লাস্টিক ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ঋণ প্রয়োজন জানতে পেরেই তাঁদের ডেকে পাঠানো হয় অফিসে। তাঁরা বলেন, ‘‘ব্যাঙ্ক শুনে চলে এসেছিলাম। এখন দেখছি ব্যাঙ্ক নয়, সুদের হারও অনেক বেশি। তাই ফিরে যাচ্ছি।’’ মালদার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘ওই এলাকার মানুষের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। ব্যাপারটা খতিয়ে দেখার জন্য শীঘ্রই একটা কমিটি তৈরি হবে। তারপরেই শুরু হবে তদন্ত।’’

আরও পড়ুন-পুরসভার কর্মীদের বেতন না হওয়ায় বিক্ষোভ জগদ্দলে  

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...