Tuesday, June 9, 2026

সিপিএম নেতা তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে শ্রীনগর থেকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তিনি
জম্মু-কাশ্মীরের কুলগাম কেন্দ্রের বিধায়ক। অসুস্থ এই সিপিএম নেতাকে দিল্লির এইমসে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।


জম্মু-কাশ্মীর প্রশাসন এবং তারিগামির চিকিৎসকদের বক্তব্য শোনার পরেই তাঁকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তাঁর দিল্লি যাত্রায় স্ত্রী অথবা পরিবারের কোনও একজন সদস্য তাঁকে সঙ্গ দিতে পারবেন।
উল্লেখ্য, গত সপ্তাহে সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। সেই সফরের উদ্দেশ্য যে শুধুমাত্র তাঁর সহকর্মী তারিগামির স্বাস্থ্য সংক্রান্ত খোঁজখবর নেওয়া, সেটাও বলেছিল আদালত। সেই সফর থেকে ফিরে গত সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেন ইয়েচুরি। সেই হলফনামা খতিয়ে দেখেই বৃহস্পতিবার এই নির্দেশ সুপ্রিম কোর্টের ।

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...