Tuesday, June 9, 2026

‘Talk To Mayor’র সহযোগিতায় মশার আঁতুড়ঘর সাফ

Date:

Share post:

‘Talk To Mayor’র সহযোগিতায় মশার আঁতুড়ঘর সাফ হতে চলেছে।202 বাই এ হরিশ মুখার্জি রোডে জঞ্জাল ভর্তি। তা যেন মশার আঁতুড়ঘর।

বাড়ির পিছনে ময়লা ফেলার ভ্যাট। তিন দিকে আরও তিনটে বাড়ি। এমন জায়গায় ময়লা ফেলা হয়, সেখানে প্রবেশের পথ নেই। অগত্যা ময়লা জমতে থাকে দিনের পর দিন। স্বাভাবিকভাবেই ওই ভ্যাটই এখন মশার আঁতড়ঘরে পরিণত হয়েছে।
গত বছরই ওই এলাকার চক্রবর্তী পরিবারের বড় ছেলের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।তবুও এলাকার পরিস্থিতি বদলায়নি । বরং বেড়েছে আরও। বেড়েছে মশার উপদ্রবও। বাধ্য হয়েই ‘Talk To Mayor’ এ ফোন করেছিলেন পরিবারের সদস্য অমিয়কুমার চক্রবর্তী।
সেই ফোন পেয়েই বৃহস্পতিবার সকালে এলাকা পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। দৃশ্য দেখে তিনিও হতবাক। মেয়র দেখেন চারটে বাড়ির মাঝখানে জমি আর কর্পোরেশন লেবার কোয়ার্টারও রয়েছে। এদিন সকাল থেকেই জজ্ঞাল সাফাইয়ের কাজ শুরু হয়।

মেয়র নিজে আসার আশ্বস্ত অমিয়কুমার চক্রবর্তী। তিনি বলেন, “আমরা খুশি, মেয়র নিজে এসে বিষয়টি দেখে গেছেন। আশা রাখছি দ্রুত সমস্যার সমাধান হবে।”
মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। তার সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচিও।

আরও পড়ুন-নিজের স্কুল-কলেজে শিক্ষক দিবস পালন করলেন মন্ত্রী জাকির হোসেন

 

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...